প্রধান সূচি

বাগেরহাটে বৈদ্যুতিক দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মুজিব বর্ষ (২০২০-২১) উপলক্ষে বাগেরহাটে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মামুনুর রশিদ, সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীন হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার ব্রজ গোপাল দেবনাথ, ওজোপাডিকো বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ।   অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দসহ ৩০ জন প্রশিক্ষর্থী উপস্থিত ছিলেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial