ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জেলার ভান্ডারিয়া উপজেলার ওভারব্রীজ সংলগ্ন একটি বাসা থেকে সোমবার বিকেলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. জসিম বেপারীকে আটক করেছে। জসিম শহরের লক্ষিপূরা মহল্লার জামাল বেপারীর ছেলে।
ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া ওভারব্রীজ সংলগ্ন মো. হালিমের বাসায় অভিযান চালায়। এ সময় জসিম বেপারীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক জসিম দীর্ঘদিন ধরে ভান্ডারিয়াসহ পাশ্ববর্তী এলাকায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছিল।
Please follow and like us:
« জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে মাল্টা গাছের চারা বিতরণ »
