ভান্ডরিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও একজনের কারাদন্ড
জেলার ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম ভ্রাম্যমার আদালত পরিচালনা করে ড্রাগ আইনে ফ্রেন্ডস্ মেডিকেল হলের মো. রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসীর মো. সুমনকে তিন হাজার টাকা ও সহিদ ফার্মেসীর মো. সহিদকে এক হাজার টাকা জরিমানা করেছেন। মৎস্য সংরক্ষণ আইনে মিজানুর রহমানকে পাঁচ হাজার টাকা, ইমরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, আ. লতিফকে তিন হাজার টাকা, মো. ওয়াজেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া মো. বাবুলকে পাঁচ হাজার জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছেন।
অভিযানে ড্রাগ অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা মো. আরেফিন এবং র্যাব-৮ বরিশালের ডিএডি অলিয়র রহমানের নেতৃত্বে র্যাবের একটি টিম এবং ভান্ডারিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ »
