প্রধান সূচি

ভান্ডারিয়ায় ট্রাকসহ ৪০০ বস্তা চাল আটক

ভান্ডারিয়ায় পাচার কালে একটি পণ্যবাহী ট্রাকসহ ৪০০ বস্তা চাল আটক করেছে ভা-ারিয়া থানা পুলিশ। বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ভান্ডারিয়া – চরখালী সড়কের লিয়াকত মার্কেট নামক স্থান থেকে ভান্ডারিয়া থানা পুলিশ এ চাল আটক করে। এসময় ট্রাক চালক মো. আনোয়র হোসেন (৫৮) ও হেলপার রবিন (২১) কে আটক করা হয়।

ভান্ডারিয়া থানা সূত্রে জানাগেছে, বুধবার দিবাগত রাতে সাড়ে ১১টার দিকে ভা-ারিয়া বাজারের চাল ব্যবসায়ী হেমায়েত উদ্দীন খান তার প্রতিষ্ঠান সোহাত এন্টারপ্রাইজ এর মাধ্যমে (ঢাকা-মেট্রো- ট-২০-৮৮৯৮ নম্বরের) একটি ট্রাকে ৪০০ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য সাতক্ষিরার সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লিয়াকত মার্কেটে এর সম্মুখ সড়কে অভিযান চালিয়ে ট্রাক বোঝাই ওই চাল আটক করে।

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি) মেজবা উদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি জানান, আটককৃত চাল সরকারি কিনা তা আমার জানা নেই। কারন এ চাল সরকারি বস্তাভর্তি নয় সাধারন বস্তায় ভর্তি বিধায় সঠিক ভাবে বলা যাবেনা।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান চাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, চাল সরকারি কিনা তা যাচাই বাছাই করে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জানান, নির্দিষ্ট মালিক বিহীন কিছু চাল পুলিশ জব্দ করেছে। তাই থানা পুলিশ এ বিষয়ে নিয়মিত মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial