পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন গণপূর্ত মন্ত্রী
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। আজ বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছেছেন।
পবিত্র হজ পালনকালে মন্ত্রী দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেছেন মর্মে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০১৯ তারিখে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন।
Please follow and like us:
« মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে আমড়ার বাম্পার ফলন ॥ তবে হাসি নেই চাষীদের মুখে »
