ভান্ডারিয়ায় মাছের পোনা অবমুক্তকরণ
জেলার ভান্ডারিয়ার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪০টি (প্রাতিষ্ঠানিক) পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে ভান্ডারিয়া থানা পুকুরে এ পোনা মাছ অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মনিরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা প্রমূখ।
এসব পুকুরে বিনামূল্যে প্রায় সাড়ে প্রায় তিনশ’ কেজি উন্নত জাতের রুই, কাতলা মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয় বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান।
Please follow and like us:
« জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে মৎস্যজীবী লীগের দোয়া মাহফিল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার »
