প্রধান সূচি

অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানী ও মারধর

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের কাওছার গাজী নামের এক বখাটের বিরুদ্ধে একই গ্রামের এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানী ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটি শনিবার ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কাওছার গাজী স্থানীয় কালাম গাজীর ছেলে এবং এক সন্তানের জনক। মেয়েটি ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

মেয়েটির অভিযোগ সূত্রে জানা গেছে, নদমূলা গ্রামের মো. কালাম গাজীর ছেলে বখাটে কাওছার গাজী প্রায়ই কলেজে যাওয়ায় সময় তাকে উত্যক্ত করত এবং অনৈতিক প্রস্তাব দিত। বখাটের এ অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় সে প্রযুক্তি ব্যবহার করে একটি নগ্ন ছবির সঙ্গে মেয়েটির ছবি জুড়ে দিয়ে মোবাইল ফোনে তার আপন ভাইসহ এলাকার বিভিন্ন লোকদের দেখিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়।

এ ঘটনার প্রতিবাদ জানালে, গত বুধবার বিকেলে ওই লম্পট মেয়েটির বাড়ীর সামনে মেয়েটির পড়নের পোষাক টানাহেচরা করে ছিড়ে ফেলে শ্লীলতাহানী করে এবং তাকে মারধর করে। ঘটনার দিন মেয়েটির পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করতে চাইলে লম্পট কাওছার শালিস বৈঠকের নাম করে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিতে তাদেরকে থানা যেতে বাঁধা প্রদান করে বলে মেয়েটির পরিবারের দাবী।

ভান্ডারিয়া থানা ওসি (তদন্ত) মো. তারিকুল ইসলাম জানান, মেয়েটির লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial