বাগেরহাটে খালেদা জিয়ার মুক্তির দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি এম এ সালাম। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই, এসকেন্দার হোসেন, সরদার অজিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, জেলা মহিলা দলের সভানেত্রী তৌফিকা কামাল, জেলা কৃষক দলের আহবায়ক আসাফুদ্দৌলা জুয়েল, বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোর, জেলা ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান। এছাড়া কারাবন্দী সকল নেতাকর্মীদেরও মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানান তারা।
পরে খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত করেন মাওলানা সিদ্দিকুর রহমান।
