মোংলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোংলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোংলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান নূর মোহাম্মদ।
সভাপতির বক্তব্যে নুর মোহাম্মদ বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন মানচিত্র ও ভূখন্ড দিয়েছেন। সেই ভূখন্ডকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ইসলামী ব্যাংকের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শোক দিবসের সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংক কর্মকর্তা মো. আব্দুল মুত্তালিব, মো. আবু মুসা, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল যোবায়ের ও মাসুদা খানম মনি।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে এবং ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও মোংলা শাখার ম্যানেজার অপারেশন মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
