প্রধান সূচি

শরণখোলায় আরো ৪ ডেঙ্গু রোগী সনাক্ত

বাগেরহাটের শরণখোলায় আরো ৪ জনের শরীরে ডেঙ্গু সনাক্ত করা হয়েছে। গত ৪ দিনে এ নিয়ে উপজেলায় ডেঙ্গু জ্বরে ৭ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক খাদিজা নামে গৃহবধুর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এরা হলেন, উপজেলার তাফালবাড়ি এলাকার গাউসুল হক ফরাজীর স্ত্রী মমতাজ বেগম (৫০), রাজৈর গ্রামের সবুর আকন (৬০), সোনাতলা গ্রামের মোহাম্মদ (৪) ও  নলবুনিয়া গ্রামের সাদিয়া বেগম (৫৫)। এরমধ্যে মমতাজ বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অপর তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, এর পূর্বে গত ৪ দিনে ডেঙ্গু সনাক্তকৃত তিনজনের মধ্যে খাদিজা বেগম নামে এ গৃহবধু খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial