ভান্ডারিয়ায় উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা
জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ও স্বাবলম্বী উন্নয়ন (এসএসইউএস) জেভি এর সহযোগিতায় উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প, পর্যায়-১ (সিইআইপি-১) পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো রক্ষণা-বেক্ষণে স্থানীয় জনগণের সরাসরি সম্পৃক্ত করণ, সামাজিক বনায়ন এবং ফসল বালাই ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় পোল্ডার ৩৯/২সি পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি, বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় “আমাদের প্রকৃতি আমাদের স্বপ্ন” পরিবেশগত সক্ষমতা বাড়াতে সাগর তীরবর্তী মানুষের একটি সম্মিলিত উদ্যোগে ‘আসুন সবাই মিলে যোগ দেই এই সংগঠনে’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার।
সভায় সিইআইপি-১ এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোহাম্মদ জাফর, ইঞ্জিনিয়ার মো. সাদেকুল ইসলাম, কনস্ট্রাকশন সুপার ভাইজার ইঞ্জিনিয়ার ডিডিসিএস এন্ড পিএমএস কনসালটেন্ট মো. রফিকুল ইসলাম, সোস্যাল ফরেষ্ট্রি ষ্পেশালিস্ট, রিক-এসএসইউএস- জেভি, দীপক রঞ্জন চক্রবর্তী সহকারী পরিচালক (কর্মসূচি) রিক, ভান্ডারিয়া উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, তেলিখালী ইউপি চেয়ারম্যান শামসুউদ্দিন হাওলাদার প্রমূখ।
