স্বরূপকাঠীতে ১শ’ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
জেলার স্বরূপকাঠী উপজেলায় ১শ’ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার সুটিয়াকাঠি গ্রামের মোশারফ হোসেনের ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আলমগীরের পিতার নাম মো. নেকব্বর আলী মোল্লা। তাদের গ্রামের বাড়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দ। সে সুটিয়াকাঠির মোশারফ মিয়ার বাসায় ভাড়া থেকে একটি ডগইয়ার্ডে কাজ করত। ওই কাজের আড়ালে আলমগীর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে স্বরূপকাঠী থানার ওসি কে এম তারিকুল ইসলামের নেতৃত্বে থানার এএসআই মোজাম্মেল ও তার সংঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
এএসআই মোজাম্মেল জানান, আলমগীর একজন বড় মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে স্বরূপকাঠী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে ভাতিজিকে ধর্ষনের পর হত্যা মামলায় এক ব্যক্তির ফাঁসি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ার ইজিবাইক চালক ফাইজুল হক হত্যার প্রধান আসামী গ্রেফতার »
