ইন্দুরকানীতে পুলিশের গুজব বিরোধী গণসচেতনা র্যালী ও আলোচনা সভা
ইন্দুরকানীতে পুলিশের ছেলে ধরা গুজব বিরোধী গণসচেতনা র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইন্দুরকানী থানা পুলিশের আয়োজনে র্যালীটি উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে শেষ হয়।
পরে উপজেলার ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসা ও বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে নিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে ছেলে ধরা গুজব বিরোধী গণসচেতনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান, তদন্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান। এসময় শিক্ষার্থীদের সারাদেশে কল্লাকাটা গুজবটি যাতে না ছড়ানো হয় এবং কাউকে সন্দেহ হলে তাকে আইনের হাতে তুলে দেয়ার আহবান জানানো হয়।
Please follow and like us:
« সাবেক কমিশনার মরহুম আব্দুস সালাম মধু’র স্মরণে পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত »
