প্রধান সূচি

সুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড

সুন্দরবনে আগ্নেয়অস্ত্র ও বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্ট গার্র্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লে.  বিএন আবদুল আল মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সুন্দরবনের আন্দারমানিক খাল সংলগ্ন এলাকায় ও মঙ্গলবার সন্ধ্যায় মোংলা থানার লাউডোব ঘাট এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে  ৪ রাউন্ড গুলি, ৩টি বিদেশী বন্দুক ও ১টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশ কোস্টগার্র্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি ও দমনে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এবং কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র (বিদেশী) ও তাজাগোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কয়রা থানায় ও তক্ষকটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য করমজল ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial