বাগেরহাটে জেলা পুলিশের জনসচেতনামূলক সভা
বাগেরহাটে জেলা পুলিশের উদ্যোগে ছেলে ধরা গুজব বিরোধী বিশেষ জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট সদর মডেল থানা প্রাঙ্গনে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আবজাল, জেলা পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বেমরতা ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, কাড়া পাড়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, ষাট গম্বুজ ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু,হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মিলন ব্যানার্জি, বিষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট শংকর কুমার, গোটাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শমসের আলী।
সভায় বাগেরহাট পৌরসভার কাউন্সিলর, পৌর সদরে অবস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে গুজব ছড়িয়ে বা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। গণপিটুনি দিয়ে মৃত্যুর ঘটনা গুরুতর ফৌজদারী অপরাধ। আইন নিজের হাতে তুলে নেয়া দন্ডনীয় অপরাধ। এসব থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করেন।
