প্রধান সূচি

ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু বিষয়ে মিথ্যাচার

প্রিয়া সাহার বিচারের দাবীতে মানববন্ধন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ দেয়ায় প্রিয়া সাহার বিচারের দাবীতে তার পৈত্রিক এলাকা পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে সোমবার দুপুরে উপজেলা সদরের পূবালী ব্যাংক চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি হৃদয় খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, প্রিয়া সাহার পৈত্রিক এলাকা মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামের নিত্যানন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও পুরোহিত নিত্যানন্দ বৈরাগী,  পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম হাসিব প্রমুখ।

মানববন্ধনে বক্তরা প্রিয়া সাহাকে অভিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

উল্লেখ্য, প্রিয়া সাহার বাড়ি নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চর বানিয়ারী গ্রামে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial