প্রধান সূচি

সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন

কাউখালীতে চেয়ারম্যান প্রার্থী পলাশের গণসংযোগ ও পথসভা

জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশের আনারস প্রতিকে শেষ মুহূর্তে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কাউখালী উপজেলা ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী, মেঘপাল, রঘুনাথপুরসহ বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ, পথসভা এবং ভোটারদের সাথে মত বিনিময় ও কুশল বিনিময় করেন এই স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী। এ সময় জনগনের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিভিন্ন পথসভা ও গণসংযোগে সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বিকেলে ধাবরী বাজারে পথসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী তরুন নেতা গিয়াস উদ্দিন পলাশ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঝে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সকলের কাছে আদর্শ নৈতিকতার দিক দিয়ে অন্যান্যদের চেয়ে এগিয়ে আছেন সাবেক যুবনেতা দুইবারের নির্বাচিত ইউপি সদস্য গিয়াস উদ্দিন পলাশ। তিনি আনারস মার্কা নিয়ে সয়না রঘুনাথপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহন করছেন।

তৃনমূল নেতা কর্মীদের কাছে তিনি একজন সৎ, নিষ্টাবান ব্যক্তি ও আগামী দিনে এ ইউনিয়নের অভিবাবক হিসেবে কাজ করবেন বলে মনে করেন তারা। আর তাই  এই প্রার্থী এলাকায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে যাচ্ছেন প্রতিনিয়ত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বিভিন্ন গ্রাম গঞ্জে, হাট বাজারে, দোকানে দোকানে ও সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটাররাও তাকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

নির্বাচন বিষয়ে চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ বলেন, এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সয়না রঘুনাথপুর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে পরিনত করার লক্ষে কাজ করে যাচ্ছি এবং যাব। আগামী ২৫ জুলাই চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial