প্রধান সূচি

ইন্দুরকানীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীর দু’পা ভাঙ্গা মামলায় ১১ আসামীর জামিন

ইন্দুরকানীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীর দু’পা ভাঙ্গা মামলায় ১১ আসামীর জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুর সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেডের আদালতে আদালতে ১নং আসামী আলাউদ্দিন, ২নং আসামী আলমগীর  ৩নং আসামী আঃ রশিদ হাওলাদারসহ ৮ জন আসামী হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত  শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত বুধবার একই আদালতে আসামী পল্লী চিকিৎসক মিজানুর রহমান, তার স্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পলি বেগম ও মাদ্রাসা শিক্ষক আমিনুর রহমান খান এই তিনজন জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান ও তার ছেলে ইউপি সদস্য মাহমুদ সোহেল হুকুম দাতা আসামী তারা এখনও জামিনের আবেদন করেননি।

অপরদিকে  গত ১২ জুলাই ইন্দুরকানী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিনা বেগমকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বাড়িতে আটকে দু’পা ভেঙ্গে দেয়ায় এখন সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পা ভাঙ্গা যন্ত্রনা নিয়ে জীবন মরণ সমাস্যার মধ্যে রয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশে ১৪ জুলাই ইন্দুরকানী থানায় অভিযুক্ত ১৪ আসামীর বিরুদ্ধে মামলা করেন মহিলা লীগ নেত্রীর স্বামী জাহিদ হোসেন।

আওয়ামী লীগ নেত্রী সেলিনা বেগম জানান, আমার দু’পা যারা ভেঙ্গে দিল তারা জামিন নিয়ে আমাদেরকে হুমকী দিচ্ছে। এখন তারা বলছে, মামলা দিয়ে কি করবে। এখন আমি ভাঙ্গা দু’পা নিয়ে খুলানা মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রনা সহ্য করছি।

এদিকে জামিন নেয়া মামলার আসামী মিজানুর রহমান জানান, আমরা মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালত থেকে জামিন নিয়েছি। জামিন নিয়ে কেহ কাউকে হুমকী দিচ্ছেনা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial