প্রধান সূচি

মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ জেলায় দ্বিতীয় হওয়ায় আনন্দ শোভাযাত্রা

মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় ৪র্থ বারের মতো প্রথম স্থান এবং জেলায় ২য় হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস হতে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবকসহ প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শেষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আজীম-উল-হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কলেজ গভর্নিং বডির সদস্য, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, প্রভাষক তপন কুমার হালদার, শাহানাজ বেগম জুলহাস শাহীন, কলেজ শিক্ষার্থী নুসরাত জাহান, লাবনী আক্তার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial