প্রধান সূচি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে আটক ২

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কলামুলা খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুই জনকে আটক করেছে বনবিভাগের কর্মীরা। আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মালা দায়েরের পর মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বনের কলামুলা খালে মাছ শিকারের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোংলার মো. সিরাজুল ইসলাম ও খুলনার কয়রার রাসেল হাওলাদার।

বাগেরহাট পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবির জানান, বনের হরিণটানা ক্যাম্পের প্রহরীরা সোমবার দিবাগত রাতে টহলরত অবস্থায় মাছ শিকারের অভিযোগে বনের জয়মনি এলাকা থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত দুই বোতল বিষ (কীটনাশক), একটি নৌকা ও ছয় মণ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

উল্লেখ্য, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ, ডলফিনের অভয়ারণ্য সংরক্ষণসহ বন কেন্দ্রীক অপরাধ কমাতে ১লা জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত বনের সকল খালে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial