প্রধান সূচি

ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামে গত ১২ই জুলাই রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তরের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ মো. শাহিন হাওলাদার, মো. হাবিবুর রহমান, হারুন অর রশিদ, আব্দুল হাই গাজী ও সোয়েব হাওলাদারকে ১০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্থ মো. চান মিয়া, নির্মল চন্দ্র, মিজানুর রহমান, ছিদ্দিকুর রহমান ও ফিরোজ আলমকে ৫হাজার টাকা করে ১০টি পরিবারে মোট ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরণ করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন। এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রবীণ সমাজসেবিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial