প্রধান সূচি

কাউখালীতে শিশু নিপীড়নকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

শিশু সায়মাসহ চলমান শিশু-কিশোরদের নিপীড়ন ও নির্যাতনকারীদের শাস্তির দাবীতে পিরোজপুরের কাউখালীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে খেলাঘর আসর।

শনিবার সকাল সাড়ে ১১টায় কাউখালী আঞ্চলিক খেলাঘর আসর উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শিশু কিশোরসহ খেলাঘর সংগঠক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন এবং বিক্ষোভ করে।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, খেলাঘর কাউখালী আঞ্চলিক কমিটিরসহ সভাপতি এডভোকেট কমল কৃষ্ণ মূখার্জী, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, উত্তরায়ণ খেলাঘর আসরের সাবেক সভাপতি আশুতোষ মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক সুজন আইচ, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, সাধারণ সম্পাদক সাহিদা হক, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, শিক্ষক কুমকুম ভট্টাচার্য, উম্মে রুমাইয়া নয়ন প্রমূখ।

মানববন্ধন থেকে শিশু সামিয়া আফরিন সায়মাসহ সারা দেশের সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবী জানানো হয়। এসময় বক্তারা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial