ভান্ডারিয়ায় পৌরসভার বাজেট ঘোষণা
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে পৌরসভা মিলনায়তনে ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৩৩ কোটি ১৫ লাখ ৬৪ হাজার ৬৩০ টাকার বাজের ঘোষণা করা হয়।
ঘোষিত বাজেটে ৩১ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার টাকা ব্যয় এবং ২ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৬৩০ টাকা উদ্বৃত রাখা হয়।
রাজস্ব খাতে আয় ৩ কোটি ৯০ লাখ ১৬ হাজার এবং ৩ কোটি ১৭ লাখ ৫৮ হাজার টাকা ব্যয় ধরে এ বাজেট ঘোষণা করেন ভান্ডারিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম।
এ উপলক্ষে পৌর প্রশাসক মো. নাজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মো. নুরুল আলম, কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জালাল উদ্দিন সিকদার, আব্দুল সালেক তালুকদার মো. মানিক হাওলাদার, হারুন অর রশিদ মুন্সি, জাহাঙ্গীর হোসেন, আফজাল হোসন আকন, জামাল উদ্দিন মিয়া স্বপন, হিসাব রক্ষক সীমা আক্তার, আদায়কারী আমিনুর রহমান রহমান প্রমূখ।
এসময় পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলর, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একই কক্ষে এক সমন্বয় সভায় পৌরসভার দুঃস্থ্য অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য ঔষধ, জরুরী দুর্যোগ মোকাবেলার জন্য বরাদ্ধ রাখা এবং পৌরসভায় বিভিন্ন সংস্থার বিল বোর্ড ও বিভিন্ন কোম্পানীর টাওয়ার থেকে রাজস্ব আয়ের উপর জোর দেয়া হয়।
