প্রধান সূচি

ইন্দুরকানীতে ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্রে ২ বার টাকা নেয়ার অভিযোগ

জেলার ইন্দুরকানী সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রবেশপত্রে ২ বার টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ইন্দুরকানী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের সময় প্রবেশপত্রের ফি’সহ যাবতীয় বকেয়া টাকা নিলেও প্রবেশপত্র নেয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে আবারও ৫শ’ টাকা করে নেয়া হচ্ছে।

মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রবেশপত্রের টাকা ফরম পূরণের সময় পরিশোধ করেছেন। কিন্তু প্রবেশপত্র নেয়ার সময় আবারও ৫শ’ টাকা করে নিয়েছে। দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী মো. শাওন, মানসুরা আক্তার, রেশমা আক্তার, রিতা, হাফিজুল, সাথী আক্তার, নুরুন্নাহার, জেসমিন, শাহানাজ আক্তার জানান, তারা প্রত্যেকে ফরম পূরণের সময় প্রবেশপত্রসহ সকল বকেয়া টাকা পরিশোধ করেছেন। কিন্তু পরীক্ষার আগে এখন আবার প্রবেশপত্র নেয়ার সময় দ্বিতীয়বার ৫ শত টাকা করে নিয়েছে। এবছর ওই প্রতিষ্ঠানটি থেকে ৭২ জন পরীক্ষার্থী ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহন করছেন।

এ ব্যাপারে ইন্দুরকানী সরকারি কলেজের অফিস সহকারি লিয়ন সাহা জানান, অধ্যক্ষের নির্দেশে প্রবেশপত্র বাবদ ৩শ’ থেকে ৫শ’ টাকা করে নেয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদারের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial