প্রধান সূচি

বাগেরহাটে শুদ্ধাচার পুরস্কার

বাগেরহাট জেলা প্রশাসনের সদ্য বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলামসহ তিনজনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদপত্র ও নগদ অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

অন্য দুই পুরস্কার প্রাপ্তরা হলেন, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: শাহনাজ পারভীন ও জেলা প্রশাসনের অফিস সহকারী বিলকিস আক্তার।

সনদ প্রদান অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিন হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামান, আলিমুজ্জামান মিলন, সাজিয়া সাহনাজ তমাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কার অত্যন্ত মর্যাদার। ভবিষ্যতে ভাল কাজের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসনের আরও বেশি কর্মকর্তা-কর্মচারী যাতে এ পুরস্কার পেতে পারেন সেজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial