বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মো. ইয়ামীন নামে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইয়ামীন বাগেরহাট পৌরসভার ইলেট্রিশিয়ান মো. বেল্লালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রিক্সাযোগে মায়ের সাথে বাড়ি ফিরছিল শিশুটি। জেলা শহরের দাসপাড়া মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির সাথে থাকা তার মা ও ভাই আহত হয়।
আহত শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। বিকেলে শিশুটির মৃত্যু হয় বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
Please follow and like us:
« মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদ ও আসামী গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ »
