প্রধান সূচি

ভান্ডারিয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আহ্বানে ভান্ডারিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৌরসভা সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে “এক দেশে দুই নীতি মানি না, মানব না” এই শ্লোগান নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবী করা হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালনকালে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে মো. নুরুল আলম, মো. আমিনুল হক, সীমা আক্তার, সোহেল রানা, মো. তাইফুর রহমান, খাইরুল ইসলাম, কাইয়ুম আকন, সাবিনা আক্তার, মিজানুর রহমান, শামসুন নাহারসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ- অংশ গ্রহন করেন।

কর্মসূচিতে আগামী ৩ জুলাই সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সড়ক বাতি ও কঞ্জারভেন্সী সেবাসহ অন্যান্য সকল দাপ্তরিক সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial