Monday, July 1st, 2019
কথা রেখেছেন পুলিশ সুপার
পিরোজপুরে ১০৩ টাকায় পুলিশ কনস্টেবলে চাকুরি
মাত্র ১০৩ টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকুরি দিয়েছেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। ৩ টাকা মূল্যের একটি ফরম ও ১০০ টাকার ব্যাংক ড্রাফট ছাড়া আর একটি টাকাও দিতে হয়নি চাকুরী প্রার্থীদের। এত সহজেই মিলে গেলো সোনার হরিণখ্যাত সরকারী চাকুরি। চাকুরী প্রার্থীদের অভিভাবকরা বলছেন, পিরোজপুরের ইতিহাসে এবারই প্রথম যোগ্যতার ভিত্তিতে ও কোন বাড়তি অর্থ লেনদেন ছাড়াই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোন ঘুষ দিতে না হওয়ায় এবং যোগ্যতার ভিত্তিতে চাকুরী পাওয়ায় খুশি শাহ জালাল শান্ত, আয়শা ও শ্রবণি ইসলামরা। তারা জানান, আমরা এতদিন শুনে এসেছি পুলিশে চাকুরি পেতে হলে কয়েকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ব্যবসায়ী হত্যার ঘটনায় ৩ জন আটক
পিরোজপুরে মুদি ব্যবসায়ী হালিম হত্যার ঘটনায় তিনজনকে গ্র্রেফতার করেছে র্যাব-৮। রবিবার রাতে ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে র্যাব বরিশাল সদর দফতর। ই-মেইল বার্তায় র্যাব জানায়, পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ দিকে পুকুরের পূর্বপাশ থেকে হালিম হাওলাদার (৫৫) নামক এক মুদি ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে সিরাজুল ইসলাম শেখ (২২), হৃদয় শেখ ওরফে দুলা (১৭) এবং মিন্টু দরানী (৩৯)কে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হবেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠি পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি কর্মসূচির অংশ হিসেবে স্বরূপকাঠি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা দিনব্যাপী কর্মবিরতি পালনসহ অবস্থান কর্মসূচি পালন করেছে। সরকারি কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদেরকে শতভাগ বেতন ভাতাসহ পেনসনের দাবীতে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার সকালে পৌর ভবন চত্বরে এ কর্মসুাচ পালিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী অমল কৃষ্ণ ভদ্র, সচিব মো. জাকির হোসেন, হিসাব রক্ষক নুর মোহাম্মদ, মো. মান্না মেহেদী প্রমুখ।
ভান্ডারিয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আহ্বানে ভান্ডারিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৌরসভা সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে “এক দেশে দুই নীতি মানি না, মানব না” এই শ্লোগান নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবী করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালনকালে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে মো. নুরুল আলম, মো. আমিনুল হক, সীমা আক্তার, সোহেল রানা, মো. তাইফুর রহমান, খাইরুল ইসলাম, কাইয়ুম আকন, সাবিনাবিস্তারিত পড়ুন
