প্রধান সূচি

কাউখালীতে নিষিদ্ধ জাল জব্দ

জেলার কাউখালীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা ও কঁচা নদীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং নেট বাধা জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূলে ৫ লাখ টাকা।

সোমবার ভোরে সন্ধ্যা ও কঁচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফনি ভুষন পালের উপস্থিতিতে জব্দকৃত ওই জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial