প্রধান সূচি

শরণখোলায় শিক্ষককে মারধর : জড়িতদের গ্রেফতারে আল্টিমেটাম

বাগেরহাটের শরণখোলায় শিক্ষককে মারধরের ঘটনার জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। রবিবার দুপুরে প্রেসক্লাব সংলগ্ন সড়কে উপজেলা সদরের রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুল, আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয় ও শরণখোলা আইডিয়াল ইনষ্টিটিউটের শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহম্মেদ গাজী এ ঘোষণা দেন।

জানা গেছে, উপজেলা সদরেরর আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় শনিবার সকালে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুকের উপর হামলা করে আহত করে উপজেলার রাজৈর গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে মিলন হাওলাদার, খলিল হাওলাদরের ছেলে গোলাম রাব্বি, নাসির ফরাজীর ছেলে সুমন ফরাজী ও ইউসুব মিয়ার ছেলে আবু মুসা। এ ঘটনায় শনিবার রাতে আহত শিক্ষক বাদী হয়ে ওই চারজনকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial