প্রধান সূচি

বাগেরহাটে পাবলিক সার্ভিস দিবস পালিত

বাগেরহাটে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মিন্টু, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি পালসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শুধু আজকের এই দিবস না। বছরের ৩৬৫ দিনই আমরা মানুষের সেবায় নিয়োজিত। সেবা গ্রহীতাদের সেবা প্রাপ্তি আরও বেশি সহজ করার জন্য প্রতিটি সরকারি অফিসে সিটিজেন চার্টার দেওয়া হয়েছে। সিটিজেন চার্টার অনুযায়ী আপনি সেবা না পেলে সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা করার সুযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি আরও সহজ করতে আমরা বদ্ধপরিকর বলে প্রতিশ্রুতি দেন বক্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial