বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের দশানীস্থ একটি অভিজাত হোটেলের অডিটরিয়ামে দুই দিনব্যাপি ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম আদালতের সহকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তানজিলুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ফ্যাসিলেটর মহিতোষ কুমার রায়, জেলা সমন্বয়কারী মো. আলিউল হাসানাত, ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, তাপস মন্ডল প্রমুখ।
বাগেরহাটে গ্রাম আদালত ৬টি উপজেলার ৪২ ইউনিয়ন পরিষদ নিয়ে কাজ শুরু করেছে। ইতিমধ্যে গ্রাম আদালতের কার্যাক্রমে ৪২টি ইউনিয়ন পরিষদের সাধারণ জনগনের মাঝে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এতে ৪২টি ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষ সুফল পেতে শুরু করেছে।
