প্রধান সূচি

পিরোজপুরে আন্তঃজেলা অপরাধী চক্রের তিন দুর্ধর্ষ সদস্য গ্রেফতার

ঈদকে সামনে রেখে পিরোজপুর এলাকায় বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতির সময় পিরোজপুর-নাজিরপুর সড়কের পাঁচপাড়া বাজারের কাছ থেকে পুলিশ আন্তঃজেলা অপরাধী চক্রের তিন দুর্ধর্ষ সদস্যকে গ্রেফতার করা করেছে। এরা হলেন জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ জামাল (৩৫), ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের রফিক ওরফে সালাম (৩২) ও বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ মালোপাড়ার সোহেল (২৮)।

পিরোজপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন আজ বুধবার দুপুরে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গ্রেফতার এ তিন অপরাধীর বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, শরিয়তপুর, বরিশাল জেলা ও মহানগরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার থানায় কমপক্ষে সাতটি মামলা রয়েছে। এরা মোটরসাইকেল ও ইজিবাইক চুরিসহ অজ্ঞানপার্টি-মলমপার্টির অপরাধে জড়িত। এসব চুরির সময় ড্রাইভারদের চোখে মলম লাগিয়ে অজ্ঞান করে তারা কাজ হাসিল করে।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জানান, বুধবার ভোর রাতে ধৃত তিনজন একটি নম্বর বিহীন মোটরসাইকেলে করে বাগেরহাট জেলার কচুয়া থেকে পিরোজপুর শহরের দিকে আসার সময় সদর থানার আন্ধারমানিক এলাকায় টহল পুলিশের মুখোমুখি হয়। এসময় পুলিশের এস.আই ইউসুফের চ্যালেঞ্জ অমান্য করে তারা চলে আসলে সদর থানার পাঁচপাড়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যদের জানানো হয়। এ ক্যাম্পের নায়েক মো. শাহ আলম তখন পিরোজপুর-নাজিরপুর সড়কে বেরিগেট বসিয়ে মোটরসাইকেলসহ তাদের গতিরোধ করেন। তখন এদের দলনেতা জামাল দৌড়ে পালানোর চেষ্টা কালে কনস্টেবল আশিকুর রহমান নিজে গুরুত্বর আহত হয়েও একটি ডোবার মধ্য থেকে জামালকে আটক করতে সক্ষম হন। এসময় পুলিশ একটি মোটরসাইকেল ও অপরাধ ঘটানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। এ ঘটনায় অপরাধ সংঘটনের প্রস্তুতির অভিযোগে আটকদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial