নাজিরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আক্কাস আলী শেখ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলা উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। পরিবারের দাবী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষে দায়িত্ব অবহেলা ও গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আক্কাস আলীর শ্যালক মো. নজরুল দাড়িয়া জানান, গত শনিবার পল্লী বিদ্যুৎতের লোকজন নিহত আক্কাস আলীর বাড়ীর রান্না ঘরের পাশে বিদ্যুতের মেইন লাইন কেটে তার সেখানে ফেলে রাখে। এ সময় আক্কাস আলী সেখানে তার ফেলে রাখতে নিষেধ করলে তারা জানান, ওই তারে বিদ্যুৎ নাই, কোন সমস্যা হবে না। আজ রবিবার আক্কাস আলী তার বাড়ীর আঙ্গিনায় ধান শুকিয়ে ক্লান্ত হয়ে পড়লে ওই রান্না ঘরের পাশে একটি আম গাছের নিচে বিশ্রাম নিতে যায়। এ সময় সেখানে ফেলে রাখা ওই বিদ্যুৎতে তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আক্কাস আলী শেখ ঘটনাস্থলেই মারা যায়।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নাজিরপুর জোনাল অফিসরে এজিএম সুমন সাহা বলেন, বিষয়টি তদন্ত পূর্বক এ ঘটনায় পল্লী বিদ্যুৎতের কারো বিরুদ্ধে অভিযোগ প্রমান হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মুনির জানান, এ সংবাদ পেয়েই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
