প্রধান সূচি

Sunday, May 5th, 2019

 

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে পাঁচ হোটেল মালিককে জরিমানা

পিরোজপুর শহরে মানহীন খাবার বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণের অপরাধে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে হোটেল মালিকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে রবিবার বিকেলে শহরের বিভিন্ন হোটেলে এ অভিযান চালানো হয়। এ সময় মানহীন খাবার বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণের অপরাধে সদর উপজেলা পরিষদের সামনে ভাই ভাই হোটেল এর মালিককে ৫০ হাজার এবং শহরের সাতক্ষীরা, ডায়মন্ড ও অমূল্য মিষ্টান্ন ভান্ডারের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং দুলালের মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক। এছাড়া মানহীন ও অপরিচ্ছন্ন খাবারবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আক্কাস আলী শেখ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলা উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। পরিবারের দাবী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষে দায়িত্ব অবহেলা ও গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আক্কাস আলীর শ্যালক মো. নজরুল দাড়িয়া জানান, গত শনিবার পল্লী বিদ্যুৎতের লোকজন নিহত আক্কাস আলীর বাড়ীর রান্না ঘরের পাশে বিদ্যুতের মেইন লাইন কেটে তার সেখানে ফেলে রাখে। এ সময় আক্কাস আলী সেখানে তার ফেলে রাখতে নিষেধ করলে তারা জানান,বিস্তারিত পড়ুন


এস. এম. আকশ, মঠবাড়িয়া

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত ॥ ব্যাপক ক্ষয় ক্ষতি

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাপলেজা ইউনিয়নের কয়েকটি স্থানের বেড়িবাঁধ ভেঙে গেছে। বড় মাছুয়া ষ্টিমার ঘাট সংলগ্ন বেড়িবাঁধ পানি বৃদ্ধি পাওয়ায় কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ফণি’র প্রভাবে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং গাছপালা ভেঙে পড়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বলেশ্বর নদের তীরের মানুষ বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জলোচ্ছ্বাসের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ৭৯১টি পরিবার ও ৪ হাজার ৭৩২জন লোক ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ঝড়ে ২৩০ একর জমির ফসল সম্পূর্ণ ও ৫৭২ একরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মেইন সড়কের উপর হেলেপড়া গাছের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

পাইকগাছায় মেইন সড়কের উপর একটি শিরিশ গাছ হেলে পড়ায় যানবাহন চালচল ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। ভারী ও উচু যানবাহন চলাচলে মারাত্বকভাবে বিঘ্নিত হচ্ছে। মাঝেমধ্যে গাছের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনের ক্ষয়ক্ষতি হচ্ছে। সড়কের উপর ঝুঁকিপূর্ন হেলে পড়া গাছটি না কাটায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে চালকরা জানিয়েছে। জানাগেছে, পাইকগাছা আঠারো মাইল সড়কের মুক্তির মোড়ে দক্ষিন পাশে রাস্তার উপর একটি রোড শিরিশ গাছ হেলে পড়েছে। গাছটি রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে একটি গাছের উপর হেলে পড়েছে। রাস্তার উপর গাছটি হেলে পড়ায় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাঝেমধ্যে হেলেপড়াবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial