প্রধান সূচি

দেশের সকল নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য … শ. ম. রেজাউল করিম

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, দেশের সকল নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। তাই তিনি এদেশে ’৯৮ সালে কমিনিউটি ক্লিনিক চালু করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে দেশের মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করতে সে সব কমিনিউটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবা প্রত্যেকটি মানুষের দুয়ারে পৌঁছে দিতে, বন্ধ করা কমিনিউটি ক্লিনিকগুলো ২০০৯ সালে আবারও চালু করেছেন।

আজ শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা হাসপাতালের আধুনিক এ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, কোন লোক যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সেজন্য চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে সম্প্রতি প্রচুর ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান নিয়োগ দেয়াসহ উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।

মন্ত্রী ডাক্তারদের উদ্দেশ্য করে বলেন, প্রতিটি ডাক্তারকে মানবিক ও সংবেদনশীল হতে হবে। মানুষের প্রতি সেবার মনোভাব তৈরি করতে হতে হবে। সরকারি দায়িত্ব পালন কালে প্রাইভেট প্রাকটিস করা যাবে না।

এ সময় তিনি পিরোজপুর-১ আসনের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় চিকিৎসক সংকট দূর করাসহ উন্নতমানের চিকিৎসা উপকরণ দেয়ার প্রতিশ্রুতি দেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক খোঁজ-খবর নেন।

মন্ত্রী পরে ঘুর্ণিঝড় ফণী’র আঘাতে স্থানীয়দের ক্ষয়ক্ষতি যেন না হয় তার প্রতি উপস্থিত সরকারি কর্মকর্তাদের সজাগ থাকার আহবান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার, গণপূর্ত বিভাগের পিরোজপুরে নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার সুখরঞ্জন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজীদ হোসেন, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান ও তুহিন হালদার তিমির।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial