প্রধান সূচি

মঠবাড়িয়ায় বিএনপি’র বর্ধিত সভা

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বিএনপি’র বর্ধিত সভা সোমবার সকালে স্থানীয় আলহাজ্ব আ. আজিজ খলিফা হাফিজি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল হক নান্নু, পিরোজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলাহজ্ব রুহুল আমিন দুলাল, পৌর বিএনপি’র সভাপতি আ.ম ইউসুফুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক ও উপজেলা যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক বাদল প্রমুখ।

বর্ধিত সভা শেষে সদ্য প্রয়াত উপজেলা বিএনপি’র সভাপতি দিলওয়ার হোসেন মুন্সীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial