প্রধান সূচি

পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে ॥ আবহাওয়া নিয়ে শঙ্কিত কৃষক

পাইকগাছায় বোরোর বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসির ছোয়া লেগেছে। তবে মনে ভয়! আবহাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফেনী রোখ রাঙ্গাচ্ছে। কাঙ্খিত ফসল ঘরে তুলতে কৃষকরা দিনরাত ব্যস্ত সময় পার করছে। উপজেলায় বোরা আবাদ দেরিতে শুরু হওয়ায় ধান পাকতে দেরি হয়েছে। ক্ষেতে বোরা ধান পাকা শুরু হয়েছে। তাতেই কৃষকের দুঃচিন্তা বাড়ছে। সময়মত ধান কেটে ঘরে তুলতে পারবে কিনা। বৈরী হাওয়া আর ঝড়-বৃষ্টি একেরপর এক লেগে আছে। ধান কাচা থাকতে ঝড় বৃষ্টি হওয়ায় ধান গাছ পড়ে যাওয়ায় কিছুটা ক্ষতি হয়েছে। পাকা ধানে ঝড় বৃষ্টি আঘাত হানলে কৃষকের বুক খালি হয়ে যাবে। একেত ধান চাষে খরচ বেশি হচ্ছে। তারপর পাকা ধান সময়মত ঘরে তুলতে পারবে কিনা এই দুর্চিন্তা নিয়ে দিন কাটছে কৃষকদের।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪ হাজার ৬৭৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। প্রায় শতকারা ২৫ ভাগ ক্ষেতের ধান কাটা সম্পন্ন হয়েছে। নতুন ধান পুষ্ট ও ফলন ভাল হয়েছে। হেক্টর প্রতি ফলন উফসি ৫.৫ মেট্রিকটন ও হাইব্রীড ৬.৭ মেট্রিকটন হারে ফলন পাওয়া যাচ্ছে। যাহা বিঘা প্রতি উফসি ১৭ মন এবং হাইব্রীড ২২ মন ফলন হচ্ছে। উপকূল এলাকার কৃষকদের কাছে লবণ সহিষ্ণু ব্রি ধান ২৮ কদর বেশি। এ ধানের ফলন ভাল হয়। তবে এ বার লবণ সহিষ্ণু নতুন জাত ব্রি ধান ৬৭ এর ফলন আরো বেশি ভাল হয়েছে। এ বছর উপজেলায় ব্রি ধান-৬৭ আবাদ হয়েছে প্রায় ৫৩০ হেক্টর জমিতে। এর ফলন ব্রি ধান ২৮ এর থেকেও ভাল হয়েছে। উপজেলায় হিতামপুর ব্লকের কৃষক রফিকুল ইসলাম জানান, বোরা ধান কাটা শুরু করেছে। তবে ধান কাটা শ্রমিকের অভাবে ঠিকমত ধান কাটতে পারছে না। ধানের দাম একেতো কম, তার উপর শ্রমিকের মূল্য অনেক বেশি। তাছাড়া ঝড় বৃষ্টি নিয়ে ভয় রয়েছি। কখন কি হয়। বৃষ্টি হলে পাকা বোরো ধান ক্ষেতেই ঝড়ে পড়বে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, লবণ সহিষ্ণু ব্রি ধান ৬৭ এর ফলন সব থেকে ভালো হয়েছে। কৃষকরা আশানারুপ ফলন পেয়েছে। এ জন্য আগামীতে বোরো আবাদে লবণ সহিষ্ণু ব্রি ধান ৬৭ আবাদ করতে কৃষকরা আগ্রহী হয়েছে। কয়েকদিনের মধ্যে ঝড় বৃষ্টি না হলে বোরো ধানের কোন ক্ষতি হবে না। এর মধ্যে কৃষকরা ধান কেটে ঘরে তুলতে পারবে। তবে সবকিছু নির্ভর করছে আবহাওয়ার উপর। চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা ধান ও বিচুলী বিক্রয় করে ভাল লাভবান হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial