কাউখালীতে সার ও বীজ বিতরণ
কাউখালী উপজেলায় ৭৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ এর ২০১৯-২০ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার।
Please follow and like us:
« ইন্দুরকানীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে কাউখালীতে মানববন্ধন »
