প্রধান সূচি

মঠবাড়িয়ায় গৃহবধূকে যৌন নিপিড়নের অভিযোগে দপ্তরীর অর্থদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সন্তানের এক জননীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল সালাম গাজী (৫০) নামে এক স্কুল দপ্তরীকে অর্থদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত দপ্তরীকে ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন।

দন্ডিত সালাম গাজী উপজেলার দাউদখালী গ্রামের মো. আকতার গাজীর ছেলে। সে উপজেলার মিরুখালী নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী (এমএলএসএস) পদে কর্মরত।

থানা সূত্রে জানা গেছে, ছালাম গাজী তার প্রতিবেশী দুই সন্তানের জননী এক গৃহবধুকে প্রায়ই কুপ্রস্তাব ও অশালীন আচরণ করে আসছিল। এ ব্যাপারে ওই গৃহবধূ থানায় অভিযোগ দিলে দপ্তরী ছালামকে পুলিশ রবিবার আটক করে। পরে রাতে তাকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সহকারি কমিশনার-ভূমি) রিপন বিশ^াস এর  ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে দোষ স্বীকার করেন। আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে অর্থদন্ড দিয়ে দপ্তরী ছাড়া পান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial