চিতলমারীতে দশম শ্রেণির ছাত্রী অপহরণ ॥ থানায় মামলা
বাগেরহাটের চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রী হাবিবা আক্তার অপহরণের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ থানায় মামলা দায়ের করা হয়েছে। হাবিবার পিতা মো. জাহাঙ্গীর শেখ ১৯ এপ্রিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, চিতলমারী সরকারী এসএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও উপজেলা খড়মখালী গ্রামের মো. জাহাঙ্গীর শেখের মেয়ে হাবিবা আক্তারকে (১৬) গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ৬ টার দিকে চিতলমারী থেকে ফেরার পথে বাড়ীর সামনে থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় হাবিবার পিতা জাহাঙ্গীর শেখ ঘটনার পর দিন ১৯ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সং/৩) এর ৭/৩০ ধারায় সদর ইউনিয়নের আড়–য়াবর্ণী গ্রামের মৃত আশ্বাব শেখের ছেলে বিল্লাল শেখ (২৫), মিলু শেখ (৩০), ও রিপন শেখ (৪০)সহ ৫ জনের নাম উল্লেখ করে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন।
চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (ওসি) অনুকুল সরকার জানান, স্কুল ছাত্রী হাবিবা আক্তার অপহরণের ঘটনায় তার পিতা জাহাঙ্গীর শেখ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনের নাম উল্লেখ করে চিতলমারী থানায় দায়ের করেছেন। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামীদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
