প্রধান সূচি

ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০৮তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্ধোধন

ভাণ্ডারিয়ায় ঐতিহ্যবাহী বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ২দিন ব্যপী ১০৮তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয়, ক্রীড়া ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের গভনির্ং বডির সভাপতি, জাতীয় পার্টি জেপির উপজেলা আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান। পরে শপথবাক্য পাঠ, প্রজ্জ্বলিত মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়েরা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসিন মিয়া শাহিন, মঠবাড়িয়া কে. এম. লতীফ ইনিস্টিটিউটের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, ক্রীড়া ও স্কাউট শিক্ষক বিধান চন্দ্র চক্রবর্তী, শফিকুল ইসলাম আযাদসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি জেপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শুরুর দিনে ক্রীড়ায় ৬০টি ইভেন্টে প্রায় ২৫০জন প্রতিযোগি অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, ২০ এপ্রিল সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬০টি ইভেন্টে ২শতাধীক প্রতিযোগি অংশ গ্রহনের পর প্রতি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং জেনম খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial