কাউখালীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জেলার কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এবং পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা এবং কাউখালী থানার পুলিশ সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ঝুকিপূর্ন গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে এইচ. এম. কর্পোরেশনকে দুই হাজার টাকা, জনতা এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা, এস. এস এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় সাইফুল স্টোরকে তিন হাজার টাকা এবং পন্যের মোড়কে এমআরপি না থাকায় নাহিদ স্টোরকে দুই হাজার পাচঁ শত টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে কাউখালী দক্ষিণ বাজারে আসন্ন রমজান মাসে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আলোকে উপস্থিত ব্যবসায়ীদের সাথে একটি গণশুনানি করা হয়। উক্ত গণশুনানিতে ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম খান মাওদুদসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
