প্রধান সূচি

ভান্ডারিয়ায় তিন লাখ টাকান বাগদা রেণু লুট

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া ব্রিজ নামক স্থানে এক দল যুবক তিন লাখ টাকার বাগদা রেণু লুট করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, আমি লোক মুখে বিষয়টি শুনেছি। তিনি বলেন, বাগদা রেণু ধরা ও বিক্রি করা অবৈধ। আমার মনে এ জন্য যাদের রেণু তারা থানা পুলিশের কাছে অভিযোগ দেন নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়ার চরখালী ও উত্তর হেতালিয়া গ্রামের একদল বখাটে যুবক খুব বৃহস্পতিবার সকালে বাগদার বিপুল পরিমান রেণু লুট করে নেয়। এক শ্রেনির ব্যবসায়ী প্রতিদিন পাথরঘাটা ও মঠবাড়িয়া থেকে বাগদা রেণু কিনে খুলনা ও বাগেরহাটের ঘের মালিকদের কাছে বিক্রি করতে নেয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও একদল ব্যবসায়ী সড়ক পথে রেণু নিয়ে খুলনা ও বাগেরহাট যাবার পথে পাথরঘাটা-পিরোজপুর সড়রেক তেহালিয়া নামক স্থানে বাগদা চিংড়ির রেণু লুট হয়।

উল্লেখ্য, গত চার ৫ দিন আগেও একই যুবকরা রেণু ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial