প্রধান সূচি

৫ বছর পর বুদ্ধি প্রতিবন্ধি কাকলী ফিরে পেল মা বাবা

সাংবাদিকের সহায়তায় ৫ বছর পর মা বাবাকে ফিরে পেল বুদ্ধি প্রতিবন্ধি রাহিলা আকতার (২৫)।

জানা গেছে, পথ ভুলে ২০১৪ সালের জুন মাসে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিরঘা গ্রামের আ. সাত্তার শেখের মেয়ে  রাহিলা আকতার মাথায় একটু সমস্যা থাকায় বাড়ী থেকে নিখোঁজ হয়ে যায়। কিন্তু অভিভাবকরা দীর্ঘদিন খুঁজেও তাকে পায়নি। গত মঙ্গলবার রাতে ঝড়ের সময় ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী গ্রামের ইয়াছিন হাওলাদারের সামনে অপরিচিতা মেয়েটি পরলে সে বাড়ীতে নিয়ে তার মায়ের কাছে রাখে। পরদিন বুধবার বিকেলে মেয়েটিকে একই গ্রামের সাংবাদিক আহসানুল ছগিরের কাছে নিয়ে গেলে তার কাছে নিজের নাম, পিতা মাতার নামসহ বাড়ির ঠিকানা বলে কাকলী। তখন সাংবাদিক সগির নাজিরপুর থানায় মেয়েটির তথ্য দিলে নাজিরপুর থানার এসআই আশ্রাব আলী ওই গ্রামের গ্রাম পুলিশের মাধ্যমে খবর দিলে তার পিতা ছত্তার শেখ থানায় এসে তার মেয়ের বিষয় নিশ্চিত করেন। হারিয়ে যাওয়া মেয়েকে দেখার জন্য রাতেই কাকলীর বাবা সাত্তার শেখ ইন্দুরকানীতে সাংবাদিক ছগিরের বাড়িতে আসেন।  পিতাকে দেখে ৫ বছর পরও পিতাকে চিনতে পারে কাকলী। পিতা কাকলীকে ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে  সাংবাদিক তাকে তার  পিতার হাতে তুলে দেয়।

কাকলীর পিতা সাত্তার শেখ জানান, আমার মেয়েটি ৫ বছর আগে হারিয়ে যায়। সাংবাদিক ভাই আমার মেয়ের খোঁজ দেয়ায় আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমি তার প্রতি কৃতজ্ঞ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial