মোংলায় গলাকাটা লাশ উদ্ধার
ঝড়ের কবলে পড়ে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে চালানো অভিযানের সময় মোংলার পশুর নদীর হারবাড়িয়া এলাকার চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের হারবাড়িয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, লঞ্চ ও বার্জ ডুবে পশুর নদীতে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে সকাল থেকে হারবাড়িয়া এলাকায় অভিযার চালানো হয়। এসময় হারবিড়য়া এলাকার চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
Please follow and like us:
« গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় ২ শ্রমিকের লাশ উদ্ধার »
