প্রধান সূচি

মঠবাড়িয়ায় ভূমিসেবা সপ্তাহ পালিত

“রাখব নিষ্কন্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় ভূমিসেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা ভূমি অফিস থেকে শহরে একটি র‌্যালী রেব করা হয়। পরে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে জনগণের মাঝে ভোগান্তিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারি কমিশনা (ভূমি) রিপন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের কানুনগো শেখ জামশেদ হোসেন, নাজির মো. রাসেল মিয়া, তহসিলদার ছাইয়েদুর রহমান, শিহাব হাসান, অনুতম দাস, এনায়েত হোসেন ও নিজামুদ্দিন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial