মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর সোমবার রাতে বড় হারজী খাল থেকে রাজু সিকদার (২৬) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রাজু সিকদার উপজেলার বড় হারজী গ্রামের হানিফ সিকদারের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানান, রবিবার রাতে স্থানীয় একটি মাহফিলে গিয়ে রাজু বাড়ি ফেরেনি। সোমবার সন্ধ্যায় বড় হারজী খালে রাজুর লাশ ভাসতে দেখে স্থানীয় চৌকিদার থানা পুলিশে খবর দেয়। তিনি আরও জানান, রাজু মাদকাসক্ত ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মঙ্গলবার জেলা মর্গে প্রেরণ করা হবে।
Please follow and like us:
« নাজিরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৫ শিক্ষার্থী অসুস্থ (পূর্ববর্তি সংবাদ)
