প্রধান সূচি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ শিক্ষার্থী, ফলাফলসহ সার্বিক বিবেচনায় বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কে এম লতীফ ইনস্টিটিউশন।

উপজেলা, জেলা পর্যায়ে যাছাই বাছাইয়ের পর বরিশাল জেলার সরকারী গৌরনদী পাইলট বিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা শেষে মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশন বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বরিশাল বিভাগীয় কমিশনার এর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্টি কমিটি যাচাই বাছাই শেষে এই শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করেন।

বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী উৎস হালদার বাবু জানান, আমাদের বিদ্যালয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ছোট বেলা থেকেই দক্ষিণাঞ্চলের মধ্যে এই বিদ্যাপীঠকে শ্রেষ্ঠ বলে জেনে এসেছি। এখনো আমরাই শ্রেষ্ঠ। এই বিদ্যালয়ে লেখা-পড়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি।

কে এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, ১৯৯৩ সালেও এই প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের কৃতিত্ব লাভ করে। এ বছর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন শুধুমাত্র মঠবাড়িয়াবাসির নয় সমগ্র পিরোজপুরবাসীর অর্জন। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সহকর্মী, ম্যানেজিং কমিটিকে সাথে নিয়ে এই ধারাবাহিকতা অব্যহত রাখতে সর্বোচ্চ প্রচেষ্ট অব্যাহত রাখবো।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, আমাদের প্রতিষ্ঠান বরিশাল বিভাগে শ্রেষ্ঠ হওয়ায় আমি গর্বিত ও আনন্দিত। একই সাথে চার বার এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে নিজেকে ধন্য মনে করছি। প্রতিষ্ঠানটির এই সাফল্য ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial