প্রধান সূচি

অনন্যা সভাপতি রিয়াদ সম্পাদক

নাজিরপুরে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

নাজিরপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নাজিরপুর উপজেলা সংসদের কাউন্সিল অনুষ্ঠিত। শুক্রবার সকালে নাজিরপুর একটি বেসরকারী কলেজে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে অনন্যা কবিরাজ’কে সভাপতি, রিয়াদ হোসেন’কে সাধারণ সম্পাদক ও মণিকা পান্ডে’কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহানা মুন্নি।
এসময় বক্তব্যে সাধারণ সম্পাদক শাহানা মুন্নি বলেন, ছাত্র ইউনিয়ন সব সময় সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে করে থাকে। অধিকার আদায়ে আমরা কখনই আপস করিনি করবোও না। তাই নতুনদের প্রতি আমার আহ্বান জীবন দিয়ে হলেও অন্যায় অবিচারের প্রতি লড়াই করে যেতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial